প্রধান বিষয়বস্তুতে যান
সকল গান
গান

গান আমার কাঁদে রে

— মতিউর রহমান মল্লিক —

সুর: মতিউর রহমান মল্লিক

গান আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে আজ কাঁদে- মানুষের মুক্তি চেয়ে জীবনের স্বস্তি চেয়ে ॥ কেন মানুষে মানুষে ভেদাভেদ কেন উঁচু নীচুর এত বিদ্বেষ জেদ হৃদয়ের ব্যথাভার সমাজের হাহাকার আজ শুধু- ফেলিছে আকাশ ছেয়ে ফেলিছে বাতাস ছেয়ে ॥ কেন হানাহানি চলে বিশ্বময় কেন সত্যের আজও ঘটে পরাজয় রাত বাড়ে মজলুমের দুঃস্বপ্নের নির্ঘুমের হায় হায় রে- হতাশার চাবুক খেয়ে নিরাশার আঘাত পেয়ে ॥ কেন সুখের সুদিন আজও আসে না কেন ফুলের মত মানুষ হাসে না বেদনার অশ্রু বয় যাতনার অশ্রু বয় বয় কেন- গরিবের দু’চোখ বেয়ে দুঃখীদের দু’চোখ বেয়ে ॥

আরও শুনুন