প্রধান বিষয়বস্তুতে যান
সকল গান
গান

টিক টিক টিক টিক যে ঘড়িটা

— মতিউর রহমান মল্লিক —

সুর: মতিউর রহমান মল্লিক

টিক টিক টিক টিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ॥ ঝকঝক ফকফক করে যত্দিন ঘড়ির চেহারা তত্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে ॥ চকচক তকতক জীবন ঘড়ি করে যতোদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততোদিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে ॥ হায় হায় হায় হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে ॥ যায় যায় যায় যায় দিন চলে যায় কুরআন পড়লাম না কত নভেল নাটক পড়লাম হাদীস ধরলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে ॥

আরও শুনুন